Logo
×

Follow Us

জাতীয়

চার জেলায় নতুন পুলিশ সুপার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

চার জেলায় নতুন পুলিশ সুপার

ফাইল ছবি

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই আদেশে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

আদেশ অনুযায়ী, নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের মো. বদরুদ্দোজাকে পদায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম। রাজবাড়ীর নতুন এসপি হয়েছেন র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরের এসপি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে।

নতুন পদায়নের পাশাপাশি চার জেলার বর্তমান পুলিশ সুপারদেরও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। নেত্রকোনার এসপি মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার এসপি শাহ মো. আব্দুর রউফকে এসবিতে এবং রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে জাতিসংঘের লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ প্রশাসনে ধারাবাহিক বদলি ও পদায়নের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে।

মন্তব্য করুন