Logo
×

Follow Us

জাতীয়

তেলের দাম বাড়াতে আইএমএফের শর্ত নেই: জাহেদ উর রহমান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

তেলের দাম বাড়াতে আইএমএফের শর্ত নেই: জাহেদ উর রহমান

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্তের সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন জাহেদ উর রহমান। তবে সফরকালে বোয়িং কোম্পানির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক বা এ বিষয়ে নির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে কি না, সে তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।

বোয়িং কেনার সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনবে—এ তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে সফরের সময় এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত সরকারিভাবে এর বেশি কোনো তথ্য তার জানা নেই।

মন্তব্য করুন