প্রাথমিকে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
আগামী ২৩ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ ছুটি পালন করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ ছুটি পালন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ছুটির তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি জানিয়েছে। এতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ আংশিক সংশোধন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়-১ শাখার আগের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ সালের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।
চাঁদ দেখা সাপেক্ষে ছুটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে পৃথক আদেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)