Logo
×

Follow Us

জাতীয়

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

ছবিঃ পিআইডি

দেশের বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তারে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের একাধিক ভাষায় পারদর্শী হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে তৃতীয় ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন