Logo
×

Follow Us

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া এবং সরকারের ভর্তুকির চাপ সামলাতেই দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সাথে দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দাম না বাড়ালে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহ চালু রাখা কঠিন হয়ে পড়ত। এসব সেবা অব্যাহত রাখতেই সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, সে জন্য সরকারের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশেও এর দাম পুনর্বিবেচনা করা হবে। প্রয়োজন হলে আগের দামে বা তার চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন