Logo
×

Follow Us

জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সংগৃহীত ছবি

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় ফেরেন তিনি।

সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। পাশাপাশি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

বৈঠকে ক্রীড়াক্ষেত্রসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সাথে আয়োজিত মতবিনিময় সভাতেও অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সাথে বাংলাদেশের যোগাযোগ আরো জোরদার হওয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন