Logo
×

Follow Us

জাতীয়

জাতিসংঘ সফরে প্রয়োজন অনুযায়ী থাকবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

জাতিসংঘ সফরে প্রয়োজন অনুযায়ী থাকবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

সংগৃহীত ছবি

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে আরো কার্যকর ও ফলপ্রসূ করতে নির্ধারিত কর্মসূচি ও বৈঠকের বিষয় বিবেচনায় রেখে তার অবস্থানের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্র সচিব বলেন, সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন। এতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহির পাশাপাশি বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

আসাদ আল সিয়াম জানান, জাতিসংঘের আয়োজনে পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ নিজ উদ্যোগে দুটি সাইডলাইন ইভেন্ট আয়োজন করেছে। এসব কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অগ্রাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে অবস্থান তুলে ধরা হবে। সফরকালে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং আধুনিক প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকারের বিষয়ও গুরুত্ব পাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে শেষ মুহূর্তেও পরিবর্তন আসতে পারে। ফলে এ ধরনের বৈঠক বা সাক্ষাতের বিষয়েও সময়সূচিতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে। সফরে সরকারের দুই মন্ত্রী এবং দুই রাজনৈতিক নেতা সাইফুল হক ও গোলাম মহিউদ্দিন প্রধানমন্ত্রীর সাথে থাকবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন