Logo
×

Follow Us

জাতীয়

ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত: ডিএমপি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিসি মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বংশাল ইউনিট আওয়ামী লীগের কর্মী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি জানান, ককটেল বিস্ফোরণের পর গ্রেপ্তার রায়হানের বাসা থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত আরো ৪টি ককটেল। এছাড়াও জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গত দুদিন ধরে রাজধানীতে চলমান ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমপৃক্ততা রয়েছে বলেও জানান ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার।

মন্তব্য করুন