জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ইসি মাছউদ।
আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিকে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইসি মাছউদ বলেন, আগে আগামী ১২ নভেম্বর থেকে ইউপি নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। তবে ওই সময়ে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে পরবর্তী সময়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
এদিকে, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সাথে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।
এর আগে কমিশন চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানিয়েছিল। তবে বিভিন্ন পক্ষের মতামত ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় সময়সূচি পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)