Logo
×

Follow Us

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনএসডিএর গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনএসডিএর গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত

ছবিঃ পিএমও

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা, বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় দেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরো সমন্বিত ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন