ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
সংগৃহীত ছবি
থিম্পু ফেরার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট অবস্থানের পর একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে শেরিং টোবগের। তর এই সংক্ষিপ্ত ট্রানজিটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।
প্রায় দুই মাসের মধ্যে ভুটানের শীর্ষ নেতৃত্বের দ্বিতীয় ঢাকা যাত্রাবিরতি এটি। এর আগে গত ২৬ আগস্ট ভোরে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। সেদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)