Logo
×

Follow Us

জাতীয়

একাত্তরে জামায়াতের অবস্থান নিয়ে আইনমন্ত্রীর মন্তব্য

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

একাত্তরে জামায়াতের অবস্থান নিয়ে আইনমন্ত্রীর মন্তব্য

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—দলটি এমন অবস্থান মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতের ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—এমন বিষয় দলটি মেনে নিয়েছে। তিনি বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, সেটি জামায়াত গ্রহণ করলে দলটির সঙ্গে সংশ্লিষ্ট অনেক প্রশ্নের সমাধান হতে পারত।

অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আইন অঙ্গনে প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরেন। একই সাথে তার বই প্রকাশনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী দলের ভেতরে এখনো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন