নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল কামনা করেন। একই সাথে ভারতের জনগণের প্রতি মোদির নিবেদিত সেবার কথাও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা তুলে ধরা হয়েছে।
তারেক রহমানের শুভেচ্ছাবার্তা প্রকাশের প্রায় আধা ঘণ্টা পর এক্সে প্রতিক্রিয়া জানান নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্টটি শেয়ার করে তিনি তার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং তারেক রহমানের সদয় কথাগুলো গভীরভাবে মূল্যায়ন করছেন বলে উল্লেখ করেন।
গত ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)