Logo
×

Follow Us

জাতীয়

নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

ছবি: সংগৃহীত

সন্ত্রাসীদের হামলায় নিহত এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, আইজিপি মো. আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এ অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

একই সাথে তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন এবং আলতাফের এ আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হন মো. আলতাফ হোসেন।

মন্তব্য করুন