হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৩
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৪৬ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৪৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু ১ হাজার ৪৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। মোট ১ হাজার ৩৪৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জনের।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)