Logo
×

Follow Us

জাতীয়

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধাভিত্তিক নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধাভিত্তিক নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

ছবি : বঙ্গভবন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরো উন্নত করতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি জানান।

বৈঠকে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিত এবং গবেষণার উৎকর্ষ বাড়াতে যোগ্য ও মেধাবীদের যথাযথভাবে মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে উপাচার্য আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় প্রস্তাবিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশ নেয়ার সম্মতি দেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন