Logo
×

Follow Us

জাতীয়

ভারতে পলাতক আসামিদের নিয়ে মাহ্দী আমিনের আহ্বান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

ভারতে পলাতক আসামিদের নিয়ে মাহ্দী আমিনের আহ্বান

ছবিঃ বাসস

ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডিত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরো সুসংহত করার ওপর গুরুত্ব দেয়া হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ককে আরো টেকসই করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। একই সাথে তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেয়া হয়।শা

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্কের আলোচনায় ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডিত আসামিদের ফেরত আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনাতেও তোলা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য করুন