পুলিশে বড় রদবদল,১১ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
নতুন করে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান করা হয়েছে। একই পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে স্থানান্তর করা হয়েছে।
প্রজ্ঞাপনের এ রদবদলের ফলে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিট ও রেঞ্জে নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম পরিচালিত হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)