‘ভূমি দৃষ্টি’ ভূমিসেবায় নতুন ডিজিটাল নজরদারি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
সংগৃহীত ছবি
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত ও ভূমিসেবার মান উন্নয়নে চালু হয়েছে নতুন অ্যাপ ‘ভূমি দৃষ্টি’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল তদারকি ব্যবস্থার উদ্বোধন করেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, ড্যাশবোর্ডনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম ও উপস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রশাসনিক জবাবদিহি ও স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ভূমিসেবা আরো দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি জেলায় ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই ডিজিটাল উপস্থিতি ও নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই প্রযুক্তিনির্ভর তদারকির ফলে ভূমি অফিসের সেবাদানে গতি বাড়বে। একই সাথে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি জোরদার হওয়ায় সাধারণ মানুষ আরও দ্রুত ভূমিসেবা পাবেন বলে আশা করছে মন্ত্রণালয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)