টিসিবির তালিকা থেকে বাদ ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।------------------
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি কর্মসূচির সুবিধাভোগীর তালিকা থেকে ৫৯ লাখ মানুষকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পণ্য সরবরাহ ও সাপ্লাই চেইনে এখনও বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে প্রত্যাশিত স্থিতিশীলতা পুরোপুরি ফিরছে না।
মন্ত্রী বলেন, ভর্তুকির মাধ্যমে টিসিবির পরিচালিত কার্যক্রম সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদে এ ব্যবস্থাকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করার প্রয়োজন রয়েছে।
টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে সরকারের প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে টিসিবির সুবিধাভোগী নির্বাচন ও পণ্য বিতরণ কার্যক্রমে আরও দক্ষতা আনা সম্ভব হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)