প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। বদলিপূর্বক প্রেষণে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পদায়নের পাশাপাশি তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করা হাফিজুল্লাহ খান এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)