Logo
×

Follow Us

জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম

স্থানীয় নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

স্থানীয় নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আজ বৃহস্পতিবার প্রস্তুতি সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ-৫২০-তে দুপুর সাড়ে ২টায় সভাটি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে এ প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়েছে।

এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় সভা থেকে পাওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।

এদিকে নির্বাচন কমিশন ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন