বিমান চলাচল খাতের সম্প্রসারণে বোয়িং ও মার্কিন প্রযুক্তি গুরুত্বপূর্ণ: মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি: পিআইডি
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বোয়িং বিমান ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তি বোয়িংয়ের বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে অবদান রাখছে, যা দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
এ সময় রাষ্ট্রদূত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে বোয়িং বিমান ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির অবদান নিয়ে আলোচনা করেন।
এছাড়া দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং এ ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)