Logo
×

Follow Us

জাতীয়

র‍্যাব বিলুপ্ত, নতুন ইউনিট এসআরবি গঠনের গেজেট প্রকাশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

র‍্যাব বিলুপ্ত, নতুন ইউনিট এসআরবি গঠনের গেজেট প্রকাশ

র‍্যাব বিলুপ্ত, নতুন ইউনিট এসআরবি গঠনের গেজেট প্রকাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। এ বিষয়ে প্রণীত নতুন আইনের গেজেট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন।

এতে আরো বলা হয়, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যথাযথ তদারকি এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব প্রয়োজন বিবেচনায় বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে এর পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের জন্য নতুন আইন করা হয়েছে।

নতুন ইউনিটটি পুলিশের আওতায় থেকে জননিরাপত্তা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় বিশেষায়িত সক্ষমতা নিয়ে কাজ করবে।

মন্তব্য করুন