বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) ২০তম এশিয়ান গেমস উপলক্ষে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সেনাপ্রধান। সফরকালে গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসব বৈঠকে ক্রীড়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)