Logo
×

Follow Us

জাতীয়

১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার ভোটের তফসিল : ইসি সচিব

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার ভোটের তফসিল : ইসি সচিব

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবিঃ বাসস

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রস্তুতি সভা শেষে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নির্বাচন পরিচালনার সাথে সরাসরি যুক্ত অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখান থেকে পাওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।

ইসি সচিব জানান, সভা শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের পক্ষ থেকেই বিস্তারিত তথ্য জানানো হবে। প্রয়োজনীয় ইনপুট পাওয়ার পর কমিশন এ বিষয়ে ব্রিফ করবে বলেও জানান তিনি।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ-৫২০-তে সভা বসবে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

মন্তব্য করুন