Logo
×

Follow Us

জাতীয়

সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেট গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরে রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জিকে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভ্যর্থনা শেষে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান তিনি।

মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ ও জনগণের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। এরপর তিনি সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি জোহরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

মন্তব্য করুন