সরকারের সাথে আলোচনা না করে
ইসির ইউপি ভোটের তারিখ ঘোষণা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
সংগৃহীত ছবি
সরকারের সাথে কোনো আলোচনা না করেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)—এমন দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ইউপি নির্বাচন নিয়ে সরকারের সাথে ইসির কোনো বৈঠক হয়নি। ফলে নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি সম্পর্কে সরকার আগে থেকে কিছুই জানত না।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রচলিত রীতি অনুযায়ী, ভোটের তারিখ ঘোষণার আগে সরকারের সাথে আলোচনা করা হয়। এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে তিনি দাবি করেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)