ঠাকুরগাঁও-১ নির্বাচন: বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ আজ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম
বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
দলের সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা ফরম আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে।
দলীয় প্রার্থী বাছাইয়ে আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনেই উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)