'অপরাধীদের জামিনে সরকারি আইনজীবীরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে'
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
অপরাধীদের জামিনে সরকারি আইনজীবীদের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। সরকার বিচার বিভাগে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। টেলিফোন করে কাউকে জামিন দেয়া বা না দেয়ার নির্দেশ দেয়ার প্রশ্নই আসে না। সরকারি কৌঁসুলিরা আইনগতভাবে জামিনের বিরোধিতা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
তিনি বলেন, কোনো মামলায় সরকারি কৌঁসুলির কার্যালয় মৃদু আপত্তি জানালে বা আপত্তি না তুললে সাংবাদিকদের তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করতে হবে। এ বিষয়ে তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং কোনো ধরনের আপস করা হবে না।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)