Logo
×

Follow Us

জাতীয়

সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সাতটি ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এ সময় ইসি সানাউল্লাহ আরো বলেন, আমরা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই। প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে বলে জানান ইসি।

ইসি সানাউল্লাহ আর জানান, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সাথেও আলোচনা করবে নির্বাচন কমিশন।

এর আগে ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান নভেম্বরের মাঝামাঝিতে নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান (বর্তমান) আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন