হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
দেশে হাম পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৭৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জন।
এ সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে একই সময়ের হিসাবে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০০ জন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)