কল-কারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর: এফবিসিসিআই প্রশাসক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
সংগৃহীত ছবি
দেশের কলকারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা জানান এফবিসিসিআই প্রশাসক।
ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে আগের সরবরাহ পরিস্থিতিতে ফেরার সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য এটিই বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছিলেন। সরকারি উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির মাধ্যমে সংকট মোকাবিলার কথা জানিয়েছিলেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)