ডিএমপিতে তিন এসির পদায়ন, একজনের বদলি আদেশ বাতিল
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। একই আদেশে আরেক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করেছে ডিএমপি। জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এ রদবদল করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তরের আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১) মো. আতিকুর রহমানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, গত ৮ সেপ্টেম্বরের অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী জোনে বদলির আদেশ দেয়া হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশ বাতিল করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত কার্যালয় আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বে অবিলম্বে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)