রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)