Logo
×

Follow Us

জাতীয়

জনগণের সেবক হয়ে কাজ করুন: ভূমি প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

জনগণের সেবক হয়ে কাজ করুন: ভূমি প্রতিমন্ত্রী

ছবিঃ বাসস

 

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় নয়, জনগণের প্রকৃত সেবক হিসেবেই কাজ করবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও দায়িত্বের পরিপূরকতা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সরকারি সেবার মান আরো বাড়ানো সম্ভব হবে।

বাংলাদেশের ১৮ কোটি মানুষই দেশের প্রকৃত মালিক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় জনগণের সেবকের মানসিকতা ধারণ করতে হবে। আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে সম্মিলিতভাবে কাজ করে দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন