Logo
×

Follow Us

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার কন্যার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি। এ ধরনের একটি সংস্থায় এত উচ্চ পর্যায়ে নিয়োগ পাওয়ার মতো তার কোনো গ্রহণযোগ্য যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা ছিল না। তিনি তার যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সরকারকে প্রতারক সরকার হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি প্রতারক সরকার তো প্রতারকদেরই সামনে নিয়ে আসবে। এদের তো আপনি জানেন, এখন সব জায়গায় এদের দুর্নীতির থলি ধরা পড়ছে। তার ব্যাপারে এটা বিস্ময়কর কিছু না। এটা একটা জালিয়াতি ছিল, তার নিয়োগটাই ত্রুটিপূর্ণ ছিল।

তারা অনেক কিছু লুকাচ্ছিল এবং সেখানে গিয়ে চাঁদাবাজি করে, ভোট দিয়ে কোনো রকম একটা জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, কোনো গ্রহণযোগ্য যোগ্যতা বা দক্ষতা ছাড়া, শুধু অমুকের মেয়ে হওয়ার কারণে, ওই সময়ের তথাকথিত প্রধানমন্ত্রীর মতো একটা ত্রুটিপূর্ণ রেজিমের নেতার মেয়ে হওয়ার কারণে তাকে ওই নিয়োগটা দেয়া হয়েছিল। আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্যও এটা লজ্জার বিষয় যে, শুধু পারিবারিক রেজিমের সাথে যুক্ত থাকার কারণে তাদের এমন লোকদের নিয়োগ দেয়া উচিত নয়।

হুমায়ুন কবির বলেন, বিশ্বের যেকোনো জায়গার জন্যই আমি মনে করি, আন্তর্জাতিক সংস্থাগুলোরও তাদের নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করা উচিত। তারা শেখ হাসিনা পরিবারের সদস্যদের মতো দুর্নীতিগ্রস্ত ও দুর্গন্ধযুক্ত লোকদের বিভিন্ন পদে বসাতে পারে না, যা পরবর্তীতে সেই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। এই যেমন আমরা কোভিডের ঘটনা দেখলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে আপনি ছেলেখেলা করতে পারেন না। এই সংস্থাকে নেতৃত্ব দেয়ার জন্য আপনার এমন মানুষ দরকার, যাদের এ বিষয়ে দক্ষতা আছে। আপনি যদি এই ধরনের পদে কোনো অভিযুক্ত প্রতারকদের বসিয়ে দেন, তাহলে এই অঞ্চল বা পুরো বিশ্বের জন্যই তার ফলাফল ভালো হবে না। তাই এ ধরনের নিয়োগের বিষয়ে আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত।

তিনি বলেন, এই পদে আমরা একজন প্রার্থীকে সমর্থন করছি, মালদ্বীপের প্রার্থীকে, যার ভালো যোগ্যতা রয়েছে। তো আশা করছি, খুব শিগগিরই এটি যোগ্য হাতেই পৌঁছাবে।

মন্তব্য করুন