নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন বাড়ি পাচ্ছে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ও কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবার।
শনিবার (১২ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় এই অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর উপহার পক্ষে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি তুলে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রবিবার দুপুর ১২টায় ফেনী সদর উপজেলার ফরহাদনগরে যুবদল নেতা হারুনের পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেয়া হবে।
এরপর বিকেল ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেয়া হবে।
দলীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত নেতাকর্মী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে ধারাবাহিক কার্যক্রম ‘আমরা বিএনপি পরিবার’ চালিয়ে আসছে, এই নতুন বাড়ি উপহার তারই অংশ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)