বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজীকরণের পাশাপাশি, এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিগঞ্জ বাজারে নরসুন্দা নদীর ওপর ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।
এর আগে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা থেকে নান্দাইলে পৌঁছান প্রতিমন্ত্রী। এরপর তিনি নান্দাইলের মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সন্ধ্যায় নান্দাইল উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)