Logo
×

Follow Us

জাতীয়

ভারতের সাথে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

ভারতের সাথে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, আগের সরকারের করা বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপি সরকারের নীতি হলো দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। তাই ভারতের সাথে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করে জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একটি আন্তর্জাতিক আয়োজনে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি হতাশাজনক।

চট্টগ্রাম বন্দরের উদাহরণ তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একই সময়ে বন্দরে এলে বিদেশি জাহাজ আগে খালাস পাওয়ার মতো ব্যবস্থাও করা হয়েছে। তার দাবি, দেশের স্বার্থের  সাংঘর্ষিক এমন আরও অনেক চুক্তি আগের সরকার করেছে। বর্তমান সরকার সেসব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে সেই সম্পর্ক রক্ষার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আরো এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

চিফ হুইপ আরো বলেন, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

মন্তব্য করুন