এনবিআরে বড় রদবদল, একযোগে ২৬৬ কর্মকর্তা বদলি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)