Logo
×

Follow Us

জাতীয়

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। বাস মালিকদের সংগঠনের স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে করা আবেদনে সাড়া দেননি আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছেন, বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে। স্লিপার বাসের ক্ষেত্রে বিআরটিএর অনুমতি না থাকায় আদালতও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি।

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানিতে তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা তুলে ধরেন।

আইনজীবী বলেন, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশনের বিষয়টি উল্লেখ রয়েছে। কোনো যানবাহন এসব কারিগরি শর্ত লঙ্ঘন করলে তা আইনের ৮৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।

তিনি আরো বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

সম্প্রতি একটি স্লিপার বাস পুকুরে পড়ে বেশ কয়েকজন পর্যটক আহত হওয়ার ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে স্লিপার বাসের নিরাপত্তা ও অনুমোদন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বিআরটিএর আইনজীবী জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে আদালতের আদেশ অনুযায়ী, বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলাচল করতে পারবে না।

মন্তব্য করুন