Logo
×

Follow Us

জাতীয়

মাসের শেষেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

মাসের শেষেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

চলতি সেপ্টেম্বরের শেষ থেকে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে কোনো মানুষের মৃত্যু কাম্য নয়। রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা বিবেচনায় ইতোমধ্যে প্রায় ৩০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সব সিভিল সার্জনকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে যাতে চিকিৎসাসেবায় কোনো সংকট তৈরি না হয়, সে জন্য হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এসব সরঞ্জামের মজুত আরও বাড়ানো হবে।

সম্ভাব্য রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত শয্যার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান এম এ মুহিত। একই সাথে বেসরকারি হাসপাতালগুলোকেও প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে সংক্রমণ বাড়লেও রোগীদের চিকিৎসাসেবা দিতে কোনো ধরনের সংকট তৈরি না হয়।

মন্তব্য করুন