Logo
×

Follow Us

জাতীয়

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে  কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবিঃ পিএমও

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি জানিয়েছেন।

সভায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো নিয়ে আলোচনা হয়। একই সাথে বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সভায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর দায়িত্ব এবং চলমান কর্মসূচির অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

মন্তব্য করুন