Logo
×

Follow Us

জাতীয়

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী

ছবি: পিআইডি

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই। প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের অভিন্ন স্বপ্ন ও লক্ষ্য রয়েছে। উভয় দেশই সার্বভৌম, স্বাধীন ও প্রাণবন্ত গণতন্ত্রে বিশ্বাসী। একজন প্রকৃত প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্কের ভিত্তি আরো শক্তিশালী করা প্রয়োজন।

দীনেশ ত্রিবেদী বলেন, অর্থনীতি ও বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি দুই দেশের মধ্যে পরিবেশ বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করবে বলেও জানান তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, দুই দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

এসময় ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো বলেও মন্তব্য করেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকবে। পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন