Logo
×

Follow Us

জাতীয়

জেলা স্কাউট সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

জেলা স্কাউট সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও জেলা স্কাউটের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণদের শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও জেলা স্কাউটের উদ্যোগে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় এক লাখ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ঠাকুরগাঁওয়ে স্কাউটের নিজস্ব ভবন নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্কাউটকে জনকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে স্কাউটের নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

জেলা স্কাউটের লিডার ট্রেইনার আঞ্জুমানআরা বেবি ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর নেতৃত্বে সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, তরুণদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলাই স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমাজসেবায় স্কাউট সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের গড়ে তুলতে স্কাউট আন্দোলনকে কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন