Logo
×

Follow Us

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

রাষ্ট্রপতির সাথে এ সফরে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন। হেলিপ্যাডে তাকে স্বাগত জানান নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিসসহ রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

হেলিকপ্টার থেকে নামার পর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার পরিদর্শন শেষে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান।

সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত ও মুনাজাত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে পাশের মসজিদের মুসল্লিদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন তিনি।

এরপর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে যান। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

মন্তব্য করুন