Logo
×

Follow Us

জাতীয়

হাম ও হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি হাজার ছুঁইছুঁই

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

হাম ও হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি হাজার ছুঁইছুঁই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে ৩ জন ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন।

গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন