Logo
×

Follow Us

জাতীয়

দেশে ফিরেই সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

দেশে ফিরেই সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৩ টা ৫০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন।

এ সময় স্পিকার বলেন, দীর্ঘ দিন পর চিকিৎসা শেষে সংসদে এসেছেন, আপনাকে স্বাগত।

এর আগে সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন এবং বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।

মন্তব্য করুন