Logo
×

Follow Us

জাতীয়

আইনশৃঙ্খলা উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

আইনশৃঙ্খলা উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্য কোনো উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী মন্তব্য করেছেন, সে বিষয়ে তার কাছে তথ্য নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে তার বক্তব্য হবে তথ্য, প্রমাণ এবং পুলিশের রেকর্ডের ভিত্তিতে। এসব তথ্য সাংবাদিকরা চাইলে যাচাই করে দেখতে পারবেন।

তিনি বলেন, কোনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য নিয়ে বিভ্রান্তি বা ভুল থাকলে সাংবাদিকরা তা যাচাই করতে পারেন। সরকারের তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের গোপনীয়তা নেই বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি জেলা থেকে মাসিক ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পর সারাদেশের তথ্য একত্র করে সামগ্রিক চিত্র তৈরি করা হয়।

তিনি বলেন, সাংবাদিকরা চাইলে পুলিশ সদর দপ্তরে গিয়ে এসব তথ্য যাচাই করতে পারেন। জেলা পর্যায় থেকে কীভাবে তথ্য সংগ্রহ ও পাঠানো হয় এবং সেখানে কোনো ভুল তথ্য বা বিভ্রান্তি রয়েছে কি না, সেটিও যাচাইয়ের সুযোগ রয়েছে।

মন্তব্য করুন